
নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করেছে বরগুনা জেলা পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে জেলা পুলিশ আয়োজিত খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব বিতরণ করেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মোতালেব মৃধা, বরগুনা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টু এবং উন্নয়ন কর্মী হোসনেয়ারা হাসি প্রমুখ ।
-