News71.com
 Bangladesh
 07 Oct 16, 10:58 AM
 340           
 0
 07 Oct 16, 10:58 AM

রংপুরে মিঠাপুকুরে অভিযান চালিয়ে শিবির নেতা গ্রেফতার ।।

রংপুরে মিঠাপুকুরে অভিযান চালিয়ে শিবির নেতা গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে উপজেলা শিবিরের সূরা সদস্য সুলতান আহমেদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের মধু মন্ডলের ছেলে। আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয় ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সুলতান দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নাশকতা ও বোমা হামলা মামলার আসামি। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন