News71.com
 Bangladesh
 06 Oct 16, 10:15 PM
 381           
 0
 06 Oct 16, 10:15 PM

বেরোবিতে পূজার ছুটি রোববার থেকে

বেরোবিতে পূজার ছুটি রোববার থেকে

মোঃ রোমানুজ্জ্মান: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার (৯ অক্টোবর) থেকে শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে ছুটি শুরু হবে। এই ছুটি শেষ হবে ১২ অক্টোবর।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ অক্টোবর থেকে ক্লাস ছুটি হলেও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হবে ১০ অক্টোবর থেকে। ১৩ অক্টোবর থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।


তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১০ থেকে ১২ অক্টোবর দুর্গাপূজা ও পবিত্র আশুরার ছুটি থাকলেও হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীদের বিশেষ আবেদনের ভিত্তিতে ৯ অক্টোবর থেকে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন