News71.com
 Bangladesh
 06 Oct 16, 02:59 PM
 320           
 0
 06 Oct 16, 02:59 PM

প্রথমবারের মতো আওয়ামিলীগের সম্মেলনে থাকছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ।।

প্রথমবারের মতো আওয়ামিলীগের সম্মেলনে থাকছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় প্রথমবারের মতো আওয়ামিলীগের সম্মেলনে যোগ দিচ্ছেন। ধানমণ্ডিতে আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার এ কথা জানান দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, রংপুর জেলার কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যোগ দেবেন সজিব ওয়াজেদ জয়। আওয়ামিলীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন দফতর উপ-পরিষদ আহ্বায়ক ওবায়দুল কাদের। আগামী ২২ ও ২৩শে অক্টোবর অনুষ্ঠিত হবে আওয়ামিলীগের ২০তম জাতীয় সম্মেলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন