
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৪ অক্টোবর) দিনগত রাত থেকে আজ বুধবার (০৫ অক্টোবর) ভোর পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দুপুরে বিভিন্ন মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
তিনি জানান, মহানগরীর বোয়ালিয়া থানা ১৮ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৪জন, শাহ মখদুম থানা ৫জন এবং মহানগর ডিবি পুলিশ একজনকে আটক করেছে।
এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭জন মাদক ব্যবসায়ী এবং ১৩ জন মাদকসেবী ও অন্য মামলার আসামি বলে জানান মহানগর পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।