News71.com
 Bangladesh
 05 Oct 16, 05:46 PM
 353           
 0
 05 Oct 16, 05:46 PM

কলেজ ছাত্রী নার্গিসের উপর হামলাকারী কোনোভাবেই রেহাই পাবে না ।। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

কলেজ ছাত্রী নার্গিসের উপর হামলাকারী কোনোভাবেই রেহাই পাবে না ।। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

নিউজ ডেস্কঃ সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলাকারী বখাটে বদরুল আলম যে সংগঠনেরই হোক না কেন, সে রেহাই পাবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

আজ বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার শারীরিক অবস্থায় খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চুমকি বলেন, হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছে। নারী ও শিশু নির্যাতনকারী কেউ রেহাই পায়নি। বদরুলও পাবে না।

এই মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, হামলার ঘটনা ভিডিও করার চেয়ে ভিকটিমকে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন