News71.com
 Bangladesh
 05 Oct 16, 05:37 PM
 337           
 0
 05 Oct 16, 05:37 PM

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করল বিজিবি ।।

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করল বিজিবি ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল সৈকত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবুজার আল জাহিদ আরও জানান, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক  করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন