News71.com
 Bangladesh
 05 Oct 16, 05:29 PM
 321           
 0
 05 Oct 16, 05:29 PM

বগুড়া নিউ মার্কেটে ভয়াবহ আগুন আহত ২০ ।।

বগুড়া নিউ মার্কেটে ভয়াবহ আগুন আহত ২০ ।।

নিউজ ডেস্কঃ বগুড়া নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে। আগুনে সম্পূর্ণ এবং আংশিক পুড়ে গেছে মার্কেটের কমপক্ষে ১৩টি দোকান। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন।  শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ২টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপরি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আশেপাশের জেলা ও উপজেলার বেশ কয়েকটি ফায়ার সার্ভিস ইউনিট।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার গভীর রাতেও উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এ মার্কেটে বেচাকেনা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মার্কেটের অভ্যন্তরে অভিজাত একটি কাপড়ের দোকানে আগুন লাগে। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নিচতলা থেকে পর্যায়ক্রমে মার্কেটের তৃতীয় তলায় পৌঁছে যায়। আত্মরক্ষায় ছোটাছুটি করতে গিয়ে নারী-শিশু ও ফায়ার সার্ভিসের কর্মীসহ কমপক্ষে ২০ জন আহত হন। ঘটনার পরপরই বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে যান। তার নির্দেশে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) মার্কেটটি ঘিরে ফেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন