News71.com
 Bangladesh
 05 Oct 16, 01:37 PM
 330           
 0
 05 Oct 16, 01:37 PM

সাতক্ষীরায় নাশকতাসহ একাধিক মামলার  দুই জামায়াত নেতা গ্রেফতার ।।

সাতক্ষীরায় নাশকতাসহ একাধিক মামলার  দুই জামায়াত নেতা গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতার দুই নেতা হলেন- সদরের বাবুলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল মাজেদ (৬০) ও শিকড়ী গ্রামের সলেমান আলীর ছেলে কওসার আলী (৪০)। সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান,  গ্রেফতার দুই জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন