News71.com
 Bangladesh
 05 Oct 16, 01:36 PM
 325           
 0
 05 Oct 16, 01:36 PM

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে বেনাপোল সীমান্তে ২৮ বাংলাদেশি আটক ।।

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে বেনাপোল সীমান্তে ২৮ বাংলাদেশি আটক ।।

 

নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ২৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা । আজ বুধবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে সীমান্তের বেনাপোল-দৌলতপুর সড়কের গাতিপাড়া এলাকা থেকে ২৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। তাদের বাড়ি যশোর, ফরিদপুর, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের ভারতে পৌঁছে দেয়। সেখানে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করতেন আটক ব্যক্তিরা। ফেরার পথে বিজিবি হাতে তারা আটক হন।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল্লাহ্ ওয়াফি জানান, সীমান্তে ইছামতি নদী পার হয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জনকে আটক করা হয়েছে। তবে পাচারকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন