
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা । সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকাল পৌনে ৪টা থেকে ৫টা পর্যন্ত বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে তার সম্প্রতি রাশিয়া ও বেলারুশ সফর সম্পর্কে অবহিত করেছেন ।