News71.com
 Bangladesh
 04 Oct 16, 09:07 PM
 421           
 0
 04 Oct 16, 09:07 PM

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ।। সিরাজগঞ্জে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ।। সিরাজগঞ্জে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ায় সিরাজগঞ্জে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহম্মেদ সিদ্দিকীর পুত্র চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জেলা পরিষদের প্রশাসক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলামের আদালতে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৫শে সেপ্টেম্বর বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহম্মেদ চৌধুরীর পুত্র ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী তার নিজের ফেসবুক আইডি হতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন “শেখ হাসিনাকে হত্যা ছাড়া ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।

শেখ হাসিনার চারিদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে”। এ ছাড়াও ১৫ই সেপ্টেম্বর জাতীর জনক বঙ্গবন্ধুর সম্পর্কে কটূক্তি করা হয়। এ সকল বিষয়ে ক্ষুদ্ধ হয়ে আব্দুল লতিফ বিশ্বাস স্বপ্রনদিত ভাবে বাদী হয়ে মামলাটি দাযের করেন। এ সময় আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য নির্দেশ দেন।

আইনি সহায়তা প্রদান করেন নারী শিশু নির্যাতন দমন আদালতের পি,পি এড্যাঃ আঃ হামিদ লাভলু, অতিরিক্ত পি,পি সিরাজুল হক, এ,পি,পি কায়ছার আহম্মেদ লিটন। সেই সময় আদালত প্রাঙ্গনে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন