News71.com
 Bangladesh
 04 Oct 16, 09:05 PM
 342           
 0
 04 Oct 16, 09:05 PM

পিরোজপুরে ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের বিচার দাবি

পিরোজপুরে ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের বিচার দাবি

নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার শিক্ষক পারভেজ তালুকদার কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।

পরে কলেজ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ  মো. আলমগীর হোসেন খান, অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বজলুর রহমান খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম, শাকিল আহম্মেদ, হাসিবুল ইসলাম সজিব, রোকনুজ্জামান শরীফ, আবদুর রাজ্জাক, শিক্ষার্থী মনিরা ইসলাম, ইসরাত জাহান চাঁদনী, স্নেহাশিষ রায় তীর্থ, আরিফুল হক প্রমুখ। বক্তারা কলেজের যৌন হয়রানিকারী কম্পিউটার শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন কম্পিউটার শিক্ষক পারভেজ তালুকদার। ওই ঘটনায় ওই শিক্ষার্থী অধ্যক্ষসহ শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। ঘটনার পর আরো ভুক্তভোগী ছাত্রীরা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযুক্ত শিক্ষক ঘটনার পর অধ্যক্ষ বরাবর পদত্যাগপত্র দাখিল করে নিজেকে রক্ষা করেন। ফলে কম্পিউটার শিক্ষকের অপকর্ম ধামাচাপা পড়ে যায়। বর্তমানে ওই শিক্ষক স্বপদে ফেরার পাঁয়তারা শুরু করলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তার বিচার দাবি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন