News71.com
 Bangladesh
 04 Oct 16, 09:01 PM
 342           
 0
 04 Oct 16, 09:01 PM

কক্সবাজারে আওয়ামিলীগ নেতার মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে আওয়ামিলীগ নেতার মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় আব্দুল মজিদ (৭২) নামে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল মজিদ চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার মৃত ওমর আলীর ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।

চকরিয়া থানার এসআই মাজেদুল ইসলাম জানান, আব্দুল মজিদ সোমবার রাত সাড়ে ১২ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরে তার স্ত্রী ও ছেলেরা মঙ্গলবার ভোরে আব্দুল মজিদের খোঁজ নিতে বের হন। এক পর্যায়ে বাটাখালী এলাকার রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন