
নিউজ ডেস্কঃ সোমবার ভোরে গাজীপুর উপজেলার বোয়ালী এলাকায় সার্বজনীন দুর্গা মন্দিরে ভাংচুরের এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান। তিনি জানান আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বোয়ালী পশ্চিমপাড়া এলাকায় একটি পূজামণ্ডপে অন্যান্য প্রতিমার সঙ্গে সাতটি ঘোড়ার মূর্তিও তৈরি করা হয়। রাতের কোনো এক সময় কে বা কারা ওই ঘোড়ার মাথার অংশ ভেঙ্গে ফেলেছে।
খবর পেয়ে সোমবার সকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।