
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৪তম আবর্তন) মেধাবী শিক্ষার্থী সেন্টু রঞ্জন দাস অর্ক। যে সময়টাতে তার মনোযোগ দিয়ে লেখাপড়া করার কথা, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠার কথা, জীবনের লক্ষ্য অর্জনে নিজেকে প্রস্তুত করে তোলার কথা, ঠিক সেই সময়টায় প্রকৃতির নিষ্ঠুর পরিহাসের শিকার হয়ে আজ সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার (Lymphocyte Rich Classical Hodgkin Lymphoma)।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অর্কের উন্নত চিকিৎসার জন্য প্রায় পঁয়ত্রিশ (৩৫) লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু পিতৃহীন এই ছেলেটির পরিবারের একার পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। তাই বলে কি সদা হাস্যোজ্জ্বল, অসীম দৃঢ় মানসিকতা সম্পন্ন অর্ক হার মানবে তার নিয়তির কাছে? এই পরাজয়ের গ্লানি কি শুধু তার একার হবে? না। বরং তার দায়ভার আমাদের প্রত্যেকের উপরই বর্তাবে।
অর্কের চাওয়াটা কি খুব বেশি কিছু? সে চায় মায়ের স্বপ্ন পূরণ করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে। জাহাঙ্গীরনগরের সবুজ চত্বরে বিচরণ করতে, পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে। আমরা কি পারি না এই সামান্য চাওয়াকে বাস্তবে রূপ দানে সহযোগিতা করতে? অবশ্যই পারি। আমাদেরকে পারতেই হবে।
আর তাই সবার কাছেই প্রত্যাশা- একটি স্বপ্নের অপমৃত্যু ঠেকাতে আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই পারে অর্ককে একটি সুস্থ, স্বাভাবিক জীবন উপহার দিয়ে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে। পুনরায় তাকে স্বপ্নের পথে জাল বিস্তার করা শেখাতে।
অর্ককে সাহায্য পাঠাবের যেভাবে : বিকাশ নম্বর: 01921729399 (পার্সোনাল), 01722899715 (পার্সোনাল), 01928401260 (পার্সোনাল)। ডাচ বাংলা মোবাইল একাউন্ট নং: 017751311311 , এছাড়া ব্যাংক একাউন্টেও সাহায্য পাঠাতে পারবেন। অ্যাকউন্টের নাম : MD. Abdul Jalil, Account No: 186.105.9236 (Dutch-Bangla Bank Ltd.)
যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন- তানজিল (৪১তম আবর্তন-ফার্মেসি)- ০১৭২২৮৯৯৭১৫, আব্দুল জলিল (৪২তম আবর্তন-ফার্মেসি)- ০১৯২৯৬৭৬৯৮৯, আফরা নাওয়ার (৪২তম আবর্তন-ফার্মেসি)- ০১৮৫০০৬৭০৬৩, তাসনিম হক নওমি (৪২তম আবর্তন-ফার্মেসি)- ০১৭৮১৪৪৮৯৭৪, হৃদয় কুমার দে (৪৪তম আবর্তন-ফার্মেসি)- ০১৭৭১৮৯৩৮৭৮, শেখ আরিফ আহমেদ (৪৩ তম আবর্তন-ফার্মেসি)- ০১৮৬৮৬১৪২৭১