News71.com
 Bangladesh
 04 Oct 16, 11:32 AM
 340           
 0
 04 Oct 16, 11:32 AM

লক্ষ্মীপুরে এসপির বাড়িতে ডাকাতি, আহত ২ ।।

লক্ষ্মীপুরে এসপির বাড়িতে ডাকাতি, আহত ২ ।।

 

নিউজ ডেস্কঃ সিলেট রেঞ্জ পুলিশের আরআরএফ কমান্ডেন্ট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুরের রায়পুরের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।

ডাকাতদল সেলিমের বাবা-মাকে বেঁধে মারধর করে। খবর পেয়ে রায়পুর থানার ওসি লোকমান হোসেন ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসপি সেলিমের ভাই মোক্তার হোসেন জানান, রাত দেড়টার দিকে একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ফটকের তালা কেটে ভেতরের দরজা ভেঙে ভেতরে ঢোকে ।

এ সময় তাঁর মা-বাবা ভেতরে ছিলেন। ডাকাতদল তাঁদেরকে অস্ত্রের মুখে বেঁধে মারধর করে। এ সময় তাঁদের ৬-৭ ভরি স্বর্ণ নিয়ে যায়। পরে রায়পুর থানার এসআই নুরুল আমিন আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।

রায়পুর থানার ওসি লোকমান হোসেন জানান, "এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা  চলছে। ডাকাতির ঘটনায় থানায় মামলা হবে ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন