
নিউজ ডেস্কঃ কুমিল্লা নগরীর ইপিজেড এলাকা থেকে বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ২টি চাকুসহ এমদাদুল হক চৌধুরী বাবু (২৬) নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা র্যা ব-১১, সিপিসি ২ সদস্যরা।
আজ মঙ্গলবার ভোরে র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে তার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। কুমিল্লা র্যা ব-১১, সিপিসি ২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।