News71.com
 Bangladesh
 03 Oct 16, 08:07 PM
 349           
 0
 03 Oct 16, 08:07 PM

তারেকের বিরুদ্ধে পরেয়ানা জারির পরতিবাদে নোয়াখালিতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ                                      

তারেকের বিরুদ্ধে পরেয়ানা জারির পরতিবাদে নোয়াখালিতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ                                      

নিউজ ডেস্কঃ  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সোমবার (০৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কে যাওয়ার পথে জেলা জজ কোর্টের সামনের সড়কে পুলিশি বাধায় পড়ে। 

পরে নেতাকর্মীরা মিছিলটি নিয়ে শহরের প্রধান সড়কে না গিয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।

সমাবেশে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাসেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম কিরণ, সহ সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, বিএনপি নেতা আবু হানিফ, সদর উপজেলা যুবদল সভাপতি ভিপি জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন