News71.com
 Bangladesh
 03 Oct 16, 07:48 PM
 311           
 0
 03 Oct 16, 07:48 PM

লালমনিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

লালমনিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মফিজ উদ্দিন(৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ দুপুরে চাপারহাট-লতাবর আঞ্চলিক সড়কের বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরাম গ্রামের তায়েজ আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে স্থানীয় একটি বাজার থেকে বাড়িতে যাচ্ছিল মফিজ। এসময় চাপারহাটের  দিকে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন