News71.com
 Bangladesh
 03 Oct 16, 07:12 PM
 291           
 0
 03 Oct 16, 07:12 PM

দেশের ১ কোটি ১০ লাখ লোক দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় ।। সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

দেশের ১ কোটি ১০ লাখ লোক দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় ।। সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ক্ষুদ্র সঞ্চয় মডেলের উপর প্রতিষ্ঠিত প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত দেশের ১ কোটি ১০ লাখ লোককে দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় আনা হয়েছে।

আজ সরকারি দলের মো. নজরুল ইসলাম বাবুর পক্ষে সরকারি দলের আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পকল্পে সারাদেশে ৪০ হাজার ২১৬টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রায় ২২ লাখ দরিদ্র পরিবারের সদস্য এর মধ্যে অর্ন্তভূক্ত রয়েছে। তিনি বলেন, দেশের বাকি ছিন্নমূল মানুষকে প্রকল্পের আওতায় এনে সারাদেশে ভালভাবে প্রকল্পটি সম্প্রসারণে প্রধানমন্ত্রী অনুশাসন প্রদান করেছেন। 

মন্ত্রী বলেন, ২০২০ সালের জুনের মধ্যে দেশের আরো ৩৬ লাখ পরিবার তথা ১ কোটি ৮০ লাখ লোককে দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় আনতে প্রকল্পের ৩য় সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রস্তাব একনেক-এ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন