News71.com
 Bangladesh
 03 Oct 16, 01:18 PM
 327           
 0
 03 Oct 16, 01:18 PM

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ ডাকাত আটক ।।

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ ডাকাত আটক ।।

 

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৫ ডাকাতকে আটক করেছে র্যা ব-১২ এর সদস্যরা। গতকাল রবিবার রাতে উপজেলার পূর্ব ভেড়ামারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন- উপজেলার নওদাপাড়ার একে আজাদ জোয়ার্দারের ছেলে সৈকত জোয়ার্দার সালুক (৩০), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে হাসানুজ্জামান বাবু (৩৫), হাসান আলী (৪০), লাল মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (৩৬) ও শামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৩০)।

রাতে এক সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-১২ জানায়, ওই ৫জন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। গতকাল রোববার (২ অক্টোবর) রাতে পূর্ব ভেড়ামারা এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। খবর পেয়ে র্যা বের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন