News71.com
 Bangladesh
 03 Oct 16, 12:32 PM
 353           
 0
 03 Oct 16, 12:32 PM

ঠাকুরগাঁওয়ে কালী মন্দিরের গাছে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার।।

ঠাকুরগাঁওয়ে কালী মন্দিরের গাছে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও শহরের শ্মশান কালী মন্দিরের লিচু বাগান থেকে গোকুল চন্দ্র দাশ (৫০) নামের এক ব‌্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আত সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার এসআই কমল কুমার ঘোষ।

নিহত গোকুল চন্দ্র দাশ শহরের কলেজপাড়ার বাসিন্দা। পেশায় তিনি একজন সাইকেল মেকানিক ছিলেন।

এসআই কমল বলেন, গাছে গোকুল চন্দ্রের মহদেহ ঝুলছে- স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন