News71.com
 Bangladesh
 03 Oct 16, 12:31 PM
 412           
 0
 03 Oct 16, 12:31 PM

গণপিটুনিতে 'ডাকাত' নিহত

গণপিটুনিতে 'ডাকাত' নিহত

 

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে গণপিটুনিতে এক 'ডাকাত' নিহত হয়েছে। গতকাল রোববার দিনগত রাত তিনটার দিকে ঘাটাইল উপজেলায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রাতে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া গ্রামের একটি বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করে। আশপাশের লোকজন গিয়ে বাড়িটি ঘেরাও করে। সেখানে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। তিনি জানান, পালানোর সময় আরও তিন ডাকাতকে আটক করে এলাকাবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন