News71.com
 Bangladesh
 03 Oct 16, 11:43 AM
 340           
 0
 03 Oct 16, 11:43 AM

৭% এর নিচে নামবে না বাংলাদেশের প্রবৃদ্ধির হার ।। অর্থমন্ত্রী

৭% এর নিচে নামবে না বাংলাদেশের প্রবৃদ্ধির হার ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘অর্থনীতি ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে, এখন থেকে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার  কখনোই ৭% এর নিচে নামবে না। রাজনীতিকদের মধ্যে বর্তমানে যে শুভবুদ্ধির উদয় হয়েছে, তা অব্যাহত রাখতে হবে বাংলাদেশের সামগ্রিক কল্যাণের স্বার্থ।

নিউইয়র্কে ‘বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রা এবং প্রবাসীদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। গতকাল রবিবার রাতে সিটির উডসাইডে গুলশান টেরেসের মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে ‘আমেরিকা-বাংলাদেশ বিজনেস এলায়েন্স।

অর্থমন্ত্রী বলেন, ‘আগের যে কোন সময়ের চেয়ে এখন প্রবাসীদের বিনিয়োগের সহায়তা উদার। এ সুযোগ গ্রহণ করা জরুরি। এ আলোচনায় আরও অংশ নেন মার্কিন কংগ্রেসে দক্ষিণ এশিয়া সম্পর্কিত কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান, সাবেক ব্যাংকার ড. আহমেদ আল কবীর, প্রবাসের ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা সাঈদ রহমান মান্নান, ইউএস সুপ্রিম কোর্টের এটর্নী মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সালেহ আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, শাহনেওয়াজ প্রমুখ।

কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা না থাকলে প্রবাসীরাও স্বস্তিতে থাকেন এবং আমরাও কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাবো। ব্যবসায়ী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গ এ আলোচনায় অংশ নেন।  সকলেই এ আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রবাসীরা ব্যাপক ভুমিকায় অবতীর্ণ হতে আগ্রহী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন