
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ মাদক ব্যবসায়ীসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (২ অক্টোবর) মধ্যরাত থেকে আজ সোমবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।