
নিউজ ডেস্কঃ নগরীর বায়েজিদ থানার নাছিরাবাদ এলাকায় মেসার্স ডাব টিটিই ইন্ডাস্ট্রি নামে একটি প্লাস্টিক উৎপাদকারী প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ওই প্রতিষ্ঠানের প্লাস্টিকের দানা পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিটের ৩টি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডিএডি কামাল উদ্দিন ভূঁইয়া জানান, মেসার্স ডাব টিটিই ইন্ডাস্ট্রির পাশের একটি গুদামে প্লাস্টিক দানাগুলো সংরক্ষিত ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।