
নিউজ ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে ঝগড়ার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকালে গণভবনে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ।
প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জাতিসংঘ অধিবেশনে যোগদান, কানাডা সফর, দুটি পুরস্কার গ্রহণ, ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া, বিভিন্ন সেমিনারে বক্তব্য দেওয়াসহ ১৬ দিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন ।
মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের নানা মন্তব্যের পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে কি না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। মতভিন্নতাও থাকতে পারে। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান শক্তি, তাই তারা তাদের পেয়ারা বান্দাদের জন্য কাঁদছে। কিন্তু আমরা তো বিচার বন্ধ করিনি। বিচার চলছে। পাকিস্তান মন্তব্য করছে, আমরা এর জবাব দিচ্ছি। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে ।
সার্ক থাকার দরকার আছে কি না এবং পাকিস্তানকে বাদ নিয়ে বিকল্প কিছু করার কোনো চিন্তা বাংলাদেশের আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে তাঁর একক ভাবে বলার কিছু নেই, সেটা উচিতও হবে না। সার্কের চেয়ারপারসন এখন নেপাল। বাংলাদেশ চেয়ারপারসন বাংলাদেশ নয়। এই সিদ্ধান্ত সবাই মিলে নিতে হবে। সার্কের কি হবে ।