News71.com
 Bangladesh
 02 Oct 16, 07:04 PM
 301           
 0
 02 Oct 16, 07:04 PM

৩৫ বছরের মধ্যে এবারই ৫দিন ছুটি নিয়েছিলাম ।। প্রধানমন্ত্রী

৩৫ বছরের মধ্যে এবারই ৫দিন ছুটি নিয়েছিলাম ।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পঁয়ত্রিশ বছরে এবারই টানা ৫দিন ছুটি নিয়েছিলাম। তিনি বলেন, এবারই প্রথম আমি দুই সপ্তাহের বেশি সময় দেশের বাইরে ছিলাম। আজ রবিবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন তিনি। জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন নিয়ে  এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।

আসছে ২২ ও ২৩শে অক্টোবর আওয়ামিলীগের ৭১তম জাতীয় সম্মেলনে কীভাবে দলের সংস্কার করতে চান- সম্পাদক গোলাম সরওয়ারের এই প্রশ্নের উত্তরে আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, কাউন্সিলর ও ডেলিগেটরা যেভাবে চাইবেন, সেভাবেই সব হবে। তিনি বলেন, আমার তো ৩৫ বছর হয়ে গেছে ।

আমাকে যদি রিটায়ার করার সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি থাকব। দল ছেড়ে তো আমি যাচ্ছি না। যদি নতুন নেতা নির্বাচিত করা হয়, তাহলে সব থেকে বেশি আনন্দিত হব ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন