News71.com
 Bangladesh
 02 Oct 16, 01:44 PM
 1485           
 1
 02 Oct 16, 01:44 PM

দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর।। অভিযোগের তীর রাস্ট্রদূত মাহবুব উজ্ জামানের বিরুদ্ধে........

দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর।। অভিযোগের তীর রাস্ট্রদূত মাহবুব উজ্ জামানের বিরুদ্ধে........

নিউজ ডেস্ক : দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর । পৃথিবীর উন্নত দেশের তালিকায় অন্যতম শীর্ষস্থান দখলকারী এই দেশটির অবস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন । বর্তমানে সিঙ্গাপুরে দেড় লক্ষাধিক বাংলাদেশী কাজ করে । বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান তৃতীয় । জানাগেছে বর্তমান রাস্ট্রদুতের সেচছাচারিতা ও স্বজনপ্রিতির কারনে এই হাই কমিশনের শৃঙ্খলা ও কাজ কর্ম শিকেয় উঠেছে। যদিও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ্ জামান সব অভিযোগ অস্বীকার করে নিজেকে পররাষ্ট্র মন্ত্রীর ঘনিষ্টজন বলে জাহির করেছেন।

সরেজমিন তদন্ত ও রাস্ট্রদুতের সাথে আলাপ করে জানাযায় নানাবিধ দুর্নীতির মধ্যে অন্যতম প্রধান অভিযোগ হচ্ছে নিয়ম বহি:ভূতভাবে কয়েকজন শ্রমিকের নামে সরকারি পাসপোর্ট ইস্যুকরা। জানাগেছে সাধারন পাসপোর্ট নিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া জনৈক রনি, আশরাফ ও মোকারমকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধভাবে সরকারি কর্মচারী দেখিয়ে পাসপোর্ট ইস্যু করা হয়েছে সিঙ্গাপুর থেকে। যদিও রাস্ট্রদুত জানিয়েছেন তিনি কতৃপক্ষের অনুমতি নিয়ে একাজ করেছেন। তবে এ ব্যাপারে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের একটি দায়িত্বশীল সুত্র জানায় এটি একটি গর্হিত কাজ। কোন অবস্থাতেই রাস্ট্রদুত একাজ করতে পারেন না।

রাস্ট্রদূত মাহাবুব উজ্ জামানের বিরুদ্ধে কৌশলে সরকারি অর্থ আত্মসাৎসহ গুরুতর অভিযোগও রয়েছে।তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের রাস্ট্রদূত হিসেবে কোন মান সম্মত বাড়িতে থাকেন না বলে জানাগেছে। যদিও বাংলাদেশ সরকার রাস্ট্রদূতের বসবাসের জন্য উপযুক্ত বাডী ভাডা প্রদান করে থাকেন । খবর নিয়ে জানাগেছে তিনি সরকারি টাকা বাচিয়ে কম ভাড়ার বাড়িতেই বসবাস করেন আর বাকী টাকা সরকারি কোষাগারে ফেরত না পাঠিয়ে অনৈতিকভাবে ভুয়া ভাউচার ( রসিদ ) দেখিয়ে উত্তোলন করে আত্মসাত করেন । এ ছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে তিনি বাংলাদেশ থেকে প্রেরিত টাকা খরচ না করে নামকাওয়াসতে অনুষ্টান করে সমুদয় টাকা আত্মসাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে । (চলবে)

Comments

dada tik doracen.

2016-10-03 07:12:17


maruf_zamaddar@yahoo.com

নিচের ঘরে আপনার মতামত দিন