
নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দিনগত রাত থেকে আজ রোববার (০২ অক্টোবর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ, ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল ফেনসিডিলি ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।