
নিউজ ডেস্ক : আজ বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে গতকাল বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
এতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।