News71.com
 Bangladesh
 02 Oct 16, 11:41 AM
 318           
 0
 02 Oct 16, 11:41 AM

রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ।।

রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ।।

 

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশায় আলামিন মন্ডল (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

আটককৃত আলামিন মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকার মংলা মন্ডলের ছেলে। পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ আলামিনকে আটক করা হয়। আটককৃতের বরিুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন