News71.com
 Bangladesh
 02 Oct 16, 11:38 AM
 322           
 0
 02 Oct 16, 11:38 AM

যমুনা স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট ।।

যমুনা স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট ।।

 

নিউজ ডেস্কঃ কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যমুনা গ্রুপের যমুনা স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪টি ইউনিট কাজ করছে। আগুন বাড়তে বাড়তে পাশের একটি কারখানাতেও ছড়িয়ে পড়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ওই কারখানার ম্যানেজার মুক্তার হোসেন রাজু জানান, তুলার গুদাম, সুতা গুদামে বেশি আগুন লাগে। এ থেকে আগুন বেশি ছড়ায় এবং পাশের একটি কারখানাতেও চলে যায় ।

খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি, ইপিজেডের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ইউনিট যোগ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা অপুর্ব বল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে জয়দেবপুর, সাভার ইডিজেডসহ বিভিন্ন স্থান আরও ৮টি ইউনিট আগুনে নেভানোর কাজে যোগ দেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন