
নিউজ ডেস্কঃ উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (০২ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের সূচনা করেন তিনি।
আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে তিনি এই কার্ড গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এ সময় শেখ হাসিনা তার পুরোনো জাতীয় পরিচয়পত্র ফেরত দেন।
প্রথম দফায় দেশের ৯ কোটি ভোটার পাবেন এই আধুনিক কার্ড। যাদের ২০১৭ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। এজন্য ব্যয় ধরা ৮৩ কোটি টাকা। প্রতিটি কার্ড বিতরণে ব্যয় হবে ৯ টাকার বেশি। এছাড়া স্মার্ট প্রস্তুতে ব্যয় হয়েছে ২ ডলার। যার মেয়াদ থাকবে ১০ বছর। এরপর ফি দিয়ে কার্ড নবায়ন করতে হবে।