News71.com
 Bangladesh
 02 Oct 16, 12:54 AM
 358           
 0
 02 Oct 16, 12:54 AM

শততম ওয়ানডে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ।।

শততম ওয়ানডে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ।।

নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) শততম জয়ের অংশীদার হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেআফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজ জয় করে টাইগাররা ।

এক অভিনন্দন বার্তায় আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে শততম জয় পাওয়ায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

তামিম ইকবালের সেঞ্চুরি এবং মোশারফ হোসেন রুবেলের ৩ উইকেট শিকারের সুবাদে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করে। আফগানিস্তানের বিরুদ্ধে ১৪১ রানের এ জয়ের সুবাদে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ জয় করে এবং নিজ মাঠে এটি ছিল স্বাগতিকদের টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন