
নিউজ ডেস্ক: চক্ষু সেবা বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। শনিবার (১ অক্টোবর) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ কথা জানানো হয়।
কনফারেন্সটির আয়োজন করে ঢাকার বাংলাদেশ আই হসপিটাল, কলকাতার সুশ্রুত আই কেয়ার হসপিটাল ও দিশা আই হসপিটাল।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।