News71.com
 Bangladesh
 01 Oct 16, 12:33 PM
 300           
 0
 01 Oct 16, 12:33 PM

শ্রমিক অবরোধে ঢাকা-গাইবান্ধা রেল যোগাযোগ বন্ধ ।।

শ্রমিক অবরোধে ঢাকা-গাইবান্ধা রেল যোগাযোগ বন্ধ ।।

 

নিউজ ডেস্কঃ ঢাকার সঙ্গে গাইবান্ধার রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে সুগার মিলের শ্রমিকরা। দখলকৃত জমি উদ্ধারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন তারা।

আজ শনিবার (০১ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে অবরোধ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ টার সময় অবরোধ চলছে। সুগার মিলের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মতিন মোল্লা জানান, তাদের এ ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন