News71.com
 Bangladesh
 01 Oct 16, 12:23 PM
 498           
 0
 01 Oct 16, 12:23 PM

খুলনার ডুমুরিয়া উপজেলার ৩টি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনার ডুমুরিয়া উপজেলার ৩টি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে শক্তিশালী করার নিয়মিত প্রক্রিয়া হিসেবে ডুমুরিয়া উপজেলায় অবস্থিত ৩টি (তিন) কলেজ যথাক্রমে (১) শাহপুর মধুগ্রাম কলেজ (২) চুকনগর ডিগ্রী কলেজ (৩) মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর যৌথ স্বাক্ষরে এই ৩টি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে উল্লেখিত কলেজ সমূহের নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশী নিয়মিত ছাত্রদের আগামী ৩ (তিন) দিনের মধ্যে এক কপি ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত ( মাধ্যমিক পরীক্ষার পাশের সনদ, বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র) খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা দানের নির্দেশ প্রদান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন