
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর, খুলনা জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মন্ডল, মোঃ আবু সাঈদ খান, কপিলমুনি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আজমল হোসেন বাবু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম গাজী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, নবনির্বাচিত দপ্তর সম্পাদক সুমন কুমার, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর ফকির, শেখ মাহমুদ হাসান তুহিন, রাজিকুজ্জামান সুমন, মোঃ আল আমিন শেখ, বিশ্বজিত মন্ডল, ইকবাল হোসেন, মৃত্যুঞ্জয়, পাপ্পু, সনদ, মিরাজ, দ্বীপ, শহিদুল, তানভীর প্রমুখ। খবর বিজ্ঞপ্তি