News71.com
 Bangladesh
 01 Oct 16, 01:10 AM
 286           
 0
 01 Oct 16, 01:10 AM

স্বাধীনতাবিরোধীরা দেশকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে ।। আইনমন্ত্রী

স্বাধীনতাবিরোধীরা দেশকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে ।। আইনমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদররা এখনো দেশকে অকার্যকর করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।

আজ শুক্রবার বিকেলে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মো. মাসুম বিল্লাহ ।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূঁইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন প্রমুখ ।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের আওতায় এক কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে ৪টি গ্রামের প্রায় ১১ কিলোমিটার বিদ্যুতায়িত ৭৯৯ জন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন মন্ত্রী। এ ছাড়া তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত উপজেলার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন