
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে হাতি, ঘোড়ার গাড়ি ও দলীয় প্রতীক নৌকা নিয়ে রাজপথে অপেক্ষা করছেন আওয়ামিলীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা ।
আজ শুক্রবার দুপুর থেকেই সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নিতে থাকে। এ সময় শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন তারা। জাতীয় পতাকা, দলীয় পতাকা, সংগঠনের পতাকা ছাড়াও বেলুন নিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে অপেক্ষা করছেন নেতাকর্মীরা ।
এ দিকে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার রুট পরিবর্তন হওয়ায় নির্ধারিত ১০ স্পটের ৩টিতে কমে গেছে লোক সমাগম। প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যান্টনমেন্ট হয়ে গণভবন যাবেন ।