News71.com
 Bangladesh
 30 Sep 16, 08:17 PM
 298           
 0
 30 Sep 16, 08:17 PM

৭০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩ ।।

৭০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে ৭০ লাখ টাকার জাল নোটসহ ৩জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-পূর্ব) বিভাগ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ এই অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মেহেদী হাসান ওরফে মনির ও মো. আব্দুল লতিফ শিকদার। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা  হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন