
নিউজ ডেস্কঃ জেলাব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১০ জন, কলারোয়া থানার ৭ জন, তালা থানার ৪ জন, কালিগঞ্জ থানার ৪ জন, শ্যামনগর থানার ৩জন, আশাশুনি থানার দুইজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার ২জন রয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন ।