News71.com
 Bangladesh
 30 Sep 16, 12:49 PM
 440           
 0
 30 Sep 16, 12:49 PM

শুভ মহালয়ায় শুরু শারদীয়  দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ।।

শুভ মহালয়ায় শুরু শারদীয়  দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ।।

 

নিউজ ডেস্কঃ পুরোহিতের কণ্ঠে চণ্ডীপাঠ, আবাহনী সঙ্গীত, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক গান ও মহালয়ায় মাধ্যমে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এর মাধ্যমে শুরু হলো দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমণের ক্ষণগণনা।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে থেকে শুরু হওয়া এ পূজার অনুষ্ঠানিকতা আগামী ১২ই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ভোরে ঢাকেশ্বরী মেলাঙ্গণে কেন্দ্রীয় পূজামণ্ডপে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। একই ভাবে রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির এবং সিদ্ধেশ্বরী পূজামণ্ডপসহ রাজধানীর অন্য মন্দির ও পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে মহালয়ার।

ভোর বেলা থেকেই মন্দিরে মন্দিরে শোনা যায় চন্ডীপাঠের সুর ও শঙ্খের আওয়াজ। ভক্তরা প্রার্থনা করে দুর্গাকে আহ্বান করছেন। মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ সাহা জানান, শান্তিপূর্ণভাবে চণ্ডীপাঠ, আবাহনী সঙ্গীত, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক গানের মধ্যদিয়ে মহালয়া উদযাপিত হচ্ছে। এবার সারাদেশে প্রায় ২৯ হাজার ৩শ ৮৫ পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবার এর সংখ্যা ছিলো ২৯ হাজার ৭৪টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন