News71.com
 Bangladesh
 30 Sep 16, 12:43 PM
 289           
 0
 30 Sep 16, 12:43 PM

দেড় হাজার কোটি টাকার জলবায়ু তহবিল পেয়েছে বাংলাদেশ ।।

দেড় হাজার কোটি টাকার জলবায়ু তহবিল পেয়েছে বাংলাদেশ ।।

নিউজ ডেস্কঃ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশের জলবায়ু তহবিলে ৭টি উন্নয়ন সহযোগী দেশ ১৮৬.৯ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এরমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশকে এক হাজার ৫৭৩ কোটি টাকা প্রদান করা হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকে লক্ষ্মীপুর-৪ আসনের মো. আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী সংসদকে আরো জানান, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া কৌশল বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দেশসমূহ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটি মাল্টিডোনার ট্রাস্ট ফান্ড গঠন করেছে ।

বিশ্ব ব্যাংক এ ফান্ডে ট্রাস্টি হিসেবে নিয়োজিত আছে। ৭টি উন্নয়ন সহযোগি দেশ ১৮৬.৯ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেন। এরমধ্যে এ ফান্ডে এ পর্যন্ত ১৩০.২ মিলিয়ন মার্কিন ডলার বা এক হাজার ২৯ কোটি টাকা প্রদান করা হয়। এছাড়া মন্ত্রীর দেয়া তথ্য থেকে জানা যায়, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ লেস ডেভেলপমেন্ট কান্ট্রি ফান্ড থেকে ১৪.৫৮ মিলিয়ন ডলার, গ্লোবাল ক্লাইমেট ফান্ড থেকে ৪০ মিলিয়ন ডলার ও জার্মান সরকারের কেএফ ডব্লিউ রিকনস্ট্রাকশন ক্রেডিট ইনস্টিটিউট থেকে ১৫ মিলিয়ন ডলারসহ সর্বমোট ৬৯.৫৮ ডলার বা ৫৪৪ কোটি টাকা লাভ করেছে। এ সময় মন্ত্রী আরো জানান, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অন্যান্য মন্ত্রণালয়ও ইআরডির মাধ্যমে সরাসরি অর্থ সহযোগিতা পেয়ে থাকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন