News71.com
 Bangladesh
 28 Sep 16, 07:57 PM
 314           
 0
 28 Sep 16, 07:57 PM

বাংলাদেশসহ এশিয়ার সবক’টি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে ।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

বাংলাদেশসহ এশিয়ার সবক’টি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে ।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বিশ্বে এ পর্যন্ত মোট ৮৮টি দেশে জিকা ভাইরাস আছে বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশসহ এশিয়ার সবক’টি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে বাংলাদেশে এই মুহূর্তে জিকা ভাইরাসের সংক্রমণ মুক্ত রয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একাধিক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। জাসদের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম জানান, সম্প্রতি মধ্য আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং বাংলাদেশের পাশ্ববর্তী এশিয়ান দেশ সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে ক্রমবর্ধমানভাবে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বাংলাদেশে এই মুহূর্তে জিকা ভাইরাসের সংক্রমণ না থাকলেও পার্শ্ববর্তী বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এবং এদেশে এডিস মশার অস্তিত্ব থাকায় বাংলাদেশেও ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি ২০০৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুহাম্মদ মিজানুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুরে বসবাসরত এ পর্যন্ত ১৯ জন বাংলাদেশির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তারা সিঙ্গাপুরস্থ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্ব স্ব কর্মস্থলে কাজ করছে বলেও জানা গেছে। দেশে কোনো অবস্থাতেই যাতে জিকা ভাইরাস সংক্রান্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে স্থল, নৌ ও বিমান বন্দরে জিকা ভাইরাস শনাক্তকরণের জন্য সার্ভিলেন্স জোরদারকরণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন