
নিউজ ডেস্কঃ গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭শে নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কায়সারুল আলম আজ বুধবার এ দিন ধার্য করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ই ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় শেরেবাংলা নগর থানার এএসআই নরুল আমীন এ মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ১২ই জানুয়ারি শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহম্মেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।