News71.com
 Bangladesh
 28 Sep 16, 01:26 PM
 272           
 0
 28 Sep 16, 01:26 PM

রাজধানীর ধানমন্ডিতে ট্যাংক বিস্ফোরণ, এক নারীসহ দগ্ধ ৬ ।।

রাজধানীর ধানমন্ডিতে ট্যাংক বিস্ফোরণ, এক নারীসহ দগ্ধ ৬ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডিতে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় এক নারীসহ ৬জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকালে ধানমন্ডির ৪ নম্বর রোড়ের একটি ভবনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন, শিরিন (২০% বার্ন), রাজ্জাক (৩৮% বার্ন), আবেদ আলী (৩৮% বার্ন), মো. রাজ্জাক (২৭% বার্ন), সাদ্দাম (৩০%) এবং মাসুম (২৯% বার্ন)। ঢামেক বার্ন ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন