News71.com
 Bangladesh
 28 Sep 16, 12:25 PM
 339           
 0
 28 Sep 16, 12:25 PM

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদি

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদি

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ শুভেচ্ছা বার্তা পাঠান ভারতনেতা ।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, আপনার দৃঢ়চেতা নেতৃত্ব কঠিন সময়ে বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটিয়ে বাংলাদেশে উন্নতিতে দ্রুত অগ্রগতি দেখিয়ে জনগণকে শান্তি ও সমৃদ্ধিতে রেখেছে আপনার দৃঢ় নেতৃত্ব। এ সময় তিনি অক্টোবরে ভারতের গোয়ায় দ্বিপাক্ষিক আঞ্চলিক বিষয়ক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন